কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-পাবনা সড়ক পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরেজমিন পরিদর্শনে গিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরেজমিন পরিদর্শনে গিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

উত্তরের কৃষি ও শিল্প সমৃদ্ধ জেলা পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব। তারা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

এ লক্ষ্যে তাদের নেতৃত্বে সরকারের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনের জন্য পাবনা যান। তাদের সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএ‘র সাবেক চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ ছাড়াও, প্রতিনিধিদলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন৷

শুক্রবার (০৩ অক্টোবর) উক্ত দুই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবনার চারটি এলাকা সরেজমিন পরিদর্শনে যাওয়ার আগে পাবনার বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পাবনা জেলার জেলা প্রশাসক এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন৷

জানা গেছে, উক্ত দুই মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পাবনা সফর করেছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার সকালে তারা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হন।

এই সফরের মূল উদ্দেশ্য হলো- পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সেক্টরে গতি বাড়াতে ঢাকা-পাবনা সরাসরি রেল চালুর সম্ভাব্যতা যাচাই, জ্বালানি ব্যয় কমাতে ঢাকা-পাবনা ফেরী পথের দূরত্ব হ্রাসসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচি চালু করা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানু হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, পাবনা সফরের মূল উদ্দেশ্য হলো- ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা এবং জ্বালানি ব্যয় ও সময় হ্রাস করে বিকল্প যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করার জন্য কাজিরহাট থেকে ফেরীঘাট স্থানান্তর করে খাসচরে চালু করা। এ ছাড়াও অনান্য সংযোগ সড়ক চালুর বিষয়ও পরিদর্শন করা হয়েছে। পাবনা থেকে ঢাকার রেল যোগাযোগের ক্ষেত্রে ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযুক্ত করার জন্য ঢালার চর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা দেখাও ছিল পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।

শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাবনা সফর নিঃসন্দেহে মাইলফলক। কেননা পাবনা হচ্ছে একটি কৃষি, শিক্ষা, ওষুধ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ জেলা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন খুবই জরুরি দরকার। এ ক্ষেত্রে সরকারের দুই সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাবনা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি অত্যন্ত আশাবাদী। পাবনা সফর করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান শিমুল বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X