মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাসস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

সোহেল রানা। ছবি : সংগৃহীত
সোহেল রানা। ছবি : সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদীর শিবপুর থানা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানা পুলিশ জানতে পারে, সরকারবিরোধী মিছিলে সরাসরি অংশগ্রহণকারী সোহেল রানা বনানীর বন ভবন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকাল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার বিএম মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X