কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি সাইকেলিস্টদের

রাজধানীতে সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা
রাজধানীতে সাইকেল র‌্যালি। ছবি : কালবেলা

রাজধানীতে সাইকেল র‌্যালি থেকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, সিগারেট কম্পানিগুলো যুবকদের ধূমপানে আকৃষ্ট করতে রেস্টুরেন্টে ধূমপানের স্থান তৈরি, বিক্রয়স্থলে বিজ্ঞাপন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় বিজ্ঞাপনসহ, নিষিদ্ধ ই-সিগারেট প্রসারে নানা কার্যক্রম করছে। বহুজাতিক তামাক কম্পানিগুলো ভোক্তা ও মুনাফা বাড়াতে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে কিশোর-তরুণদের ধূমপানের নেশায় আসক্ত করার কুটকৌশল প্রতিরোধে আইন শক্তিশালী ও কার্যকর করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত ‘ইয়ুথ ফর হেলথ : টাইম টু স্ট্রেনথদেন টোব্যাকো কন্ট্রোল ল’ শীর্ষক সাইকেল র‌্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

এ সময় বক্তৃতা করেন আইনজীবী ও নীতি বিশ্লেষক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমিনুল ইসলাম সুজন, ডব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, মোহম্মাদপুর সাইকেলিস্টের সদস্য ফয়সাল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকেলিস্ট গ্রুপের সদস্য প্রসেনজিত বিশ্বাস, মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত ও সিনিয়র প্রজেক্ট অফিসার মো. আবু রায়হান।

সমাবেশে অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, কিশোর-তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, যার শুরুটা হয় ধূমপান দিয়ে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে তরুণদের সচেতন করতে, সুরক্ষিত রাখতে দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু সব প্রচেষ্টায় বাধা আসছে। তাই এখন আর তামাক কম্পানিগুলোকে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ, তারা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

সৈয়দ মাহবুবুল আলম বলেন, সরকার অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আন্ত মন্ত্রণালয় সমন্বয় সাধনে কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু অসংক্রামক রোগের প্রধান কারণ তামাক। তাই তামাক কোম্পানিগুলোকে মানুষের রোগ, ভোগান্তি, মৃত্যু ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির জন্য শাস্তি ও জবাবদিহির আওতায় আনতে হবে।

আমিনুল ইসলাম সুজন বলেন, আমাদের তরুণদের মধ্যে তামাকের ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। সব স্তরে এ বিষয়ে প্রচারণা চালাতে হবে। আইনটি শক্তিশালী করার পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭১ শতাংশ খরচ বহন করতে হয় নাগরিকদের। বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। এ জন্য সচেতনতা ও শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন ও তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। কিন্তু তামাক কোম্পানিগুলো নানাভাবে এর বিরোধিতা করছে।

প্রসঙ্গত, প্রতি বছর দেশে তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে এক লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করছে এবং তামাক দিয়ে নেশার জগতে ঝরছে তরুণ সম্ভাবনা। মৃত্যুর মিছিল রুখতে ও তরুণদের জন্য আগামীর স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১০

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১১

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৩

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৪

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৫

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৬

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৭

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৮

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৯

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

২০
X