রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট রওনা দেয়। কিন্তু সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো প্রায় ৩৫ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

ভুক্তভোগীদের বর্ণনা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। কেউ হতাহত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাজধানীর ভয়াবহ যানজট ঠেলে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। পানির অপ্রতুলতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পানি সংকটের কারণে আরও ৩টি ইউনিট যোগ দিলে মোট ১৯ ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X