কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শনিবার (২৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বেলা ১১টায় ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে বেলা ১১টায় ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন হলে বেলা ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দুপুর আড়াইটায় শাহাজাহানপুর মৈত্রী সংঘের সামনে থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে গণমিছিল।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

ওসমানি স্মৃতি মিলনায়তনে সকাল ৯টায় এনপিআই-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেনোভেটেড কার্ডিয়াক ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি

বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর আড়াইটায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১০

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১১

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১২

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৩

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৪

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৫

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৬

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৭

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৮

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

২০
X