কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশেই ছিল মদের বোতল

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় একটি বাসার ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ভাটারা থানা পুলিশ।

নিহত আনিপা লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে। তিনি রাজধানীর ভাটারা এলাকায় ছোট ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম আশফাক ভূঁইয়া।

নিহতের ছোট ভাই আকিল ভূঁইয়া জানান, তারা দুজনই ঢাকায় থেকে পড়াশোনা করতেন, আর তাদের বাবা-মা নারায়ণগঞ্জে থাকেন। শনিবার রাতে বাসায় ফিরে তিনি বোনের কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুলে দেখেন, তিনি অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম জানান, মরদেহের পাশে বেশ কয়েকটি খালি মদের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X