কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানে বাড়ি দখলের হোতা সেই ইউসুফ গ্রেপ্তার

গ্রেপ্তার মো. ইউসুফ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মো. ইউসুফ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের সঙ্গে জড়িত অন্যতম হোতা মো. ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) ভোরে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গুলশান থানার ওসি দাউদ হোসেন কালবেলাকে জানান, ভোরে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তিনি গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা চালিয়ে দখলের ঘটনায় বাড়ির মালিকের দায়ের করা মামলার আসামি।

ওসি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ আইন লঙ্ঘন করে বা অপকর্ম করে পার পাবে না।

গত ১৯ মার্চ দুপুর ১২টার দিকে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে থাকা বাসিন্দা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বের করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের মদদে ওই বাড়িটি দখলে নেয় মো. ইউসুফ ও তার সহযোগীরা। তবে এ বিষয়ে কালবেলায় বিস্তারিত সংবাদ প্রকাশের পর ওই পুলিশ কর্মকর্তাকে তার পদ থেকে বদলি করা হয়। দখলদাররাও একপর্যায়ে পালিয়ে যায়। পরবর্তীকালে গুলশান থানার ওসি রাকিবুল হাসানকেও বদলি করা হয়।

ভুক্তভোগীরা জানান, ঘটনার পর মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করে। পরে তারা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে আইজিপিকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরই পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X