কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ এএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পহেলা বৈশাখে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপি। ছবি : সংগৃহীত
পহেলা বৈশাখে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপি। ছবি : সংগৃহীত

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পহেলা বৈশাখের দিন ভোর থেকে রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে কেন্দ্র করে ১৪টি পয়েন্টে ডাইভারশন বা যান চলাচলের পথ পরিবর্তন করা হবে।

সম্প্রতি রমনার বটমূলে স্থাপিত ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে এক সংবাদ সম্মেলনে নববর্ষের ট্রাফিক পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেসব পয়েন্টে ডাইভারশন কার্যকর থাকবে।

> বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।

> সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।

> হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।

> ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।

> নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

উৎসবের দিন যানজট এড়াতে নগরবাসীকে নিচের বিকল্প পথগুলো ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

মিরপুর-ফার্মগেট অভিমুখী : ভারী যানবাহন বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যাতায়াত করতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগগামী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সায়েন্সল্যাব অভিমুখী : শাহবাগগামী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলাচল করবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে যাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান :

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

২. মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।

৩. কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।

৪. আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

নববর্ষের আনন্দ উদযাপনে নগরবাসীকে ডিএমপির এই ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X