কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই নারীর নাম পিংকি খাতুন (৩২)। তার স্বামী রাজিব ও দুই সন্তানকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।

হাসপাতালে মৃত পিংকির ভাই জাহিদ জানান, শুক্রবার দুই সন্তানকে নিয়ে বোন পিংকি গেন্ডারিয়ায় তার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন। পরবর্তীতে রাতে সেখান থেকে আবারও ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হয়েছিলেন। ওই সময় ব্যাটারিচালিত একটি রিকশা ঠিক করে তার বোনকে উঠিয়ে দিয়েছিলেন তিনি।

এর কিছুক্ষণ পরই মুঠোফোনে খবর পান পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার চাকার সঙ্গে গায়ের ওড়না পেঁচিয়ে তার বোনের গলায় ফাঁস লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তার বোনকে মৃত ঘোষণা করেন।

জাহিদ আরও জানান, রিকশায় পিংকির সঙ্গে তার ছোট দুই সন্তানও ছিল। তারা বর্তমানে সুস্থ আছে। তবে ঘটনার সময় পিংকির স্বামী তাদের সঙ্গে ছিলেন না।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X