কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ : তিন পুলিশ আহত, আটক ৩২

মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। ছবি : কালবেলা
মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। ছবি : কালবেলা

সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কেএফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেক ককটেল বিস্ফোরণ করে। এর মধ্যে আমাদের সামনেই ৪-৫টা পড়ে। এ ঘটনায় আমাদের ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X