কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল পিকেটিং 

রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সফলে রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরায় ৪নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়।

এ সময় রিজভী বলেন, সাজানো একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছেন শেখ হাসিনা। দেশ ধ্বংস হয় হোক সেদিকে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ।

তিনি বলেন, লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শাকসবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গরিব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না।

রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করছে। জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তানা হলে জনগণ আপনাদের ছাড়বে না। মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে একদিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১০

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১১

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১২

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৩

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৪

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৬

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৭

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৮

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

২০
X