কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের তারে আটকে ছিল ৩৮টি ফানুস

মেট্রোরেলের তারে আটকে থাকা ফানুস অপসারণ করে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
মেট্রোরেলের তারে আটকে থাকা ফানুস অপসারণ করে কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

থার্টিফার্স্ট নাইটে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস এবারও মেট্রোরেলের তারে আটকেছে। তবে কর্তৃপক্ষ সতর্ক থাকায় কোনো সমস্যা হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে রাতেই দীর্ঘ ২০ কিলোমিটার রুটে তারে আটকে থাকা ফানুসগুলো অপসারণ করেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেলের তারে আটকে পড়া ফানুস রাত জেগে পরিষ্কার করা হয়েছে। কর্মীরা পায়ে হেঁটে পুরো রুট থেকে ৩৮টির বেশি ফানুস অপসারণ করেছেন।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়েছে। এ সময় বিভিন্ন এলাকায় মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে।

ডিএমটিসিএল জানায়, ইংরেজি নতুন বছর বরণের উৎসবে এ ধরনের ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। এ জন্য মেট্রোর পুরো রুটকে ছয়টি সেকশনে ভাগ করে প্যাট্রলিং করা হয়। আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়।

এর আগে গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ইংরেজি নববর্ষ উদযাপনে মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না করতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও থার্টিফার্স্ট নাইটে এ বিষয়ে বিধিনিষেধ দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X