কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশনের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের সামনে ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের পক্ষ থেকে নির্বাচন ভবনের সামনের সড়কে তাঁবু টানিয়ে এই অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি কিংবা যে কোনো দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্যই আগারগাঁও নির্বাচন ভবনের পাশে এই অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর (পরিদর্শক) আশরাফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এ জায়গায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। এটি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত থাকবে। এই জায়গায় পর্যায়ক্রমে ২০ জন করে জনবল সবসময় উপস্থিত থাকবেন। যে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আমরা কাজ করব।

এছাড়াও ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস। নির্বাচনকে সামনে রেখে সব সদস্যের ছুটি বাতিল করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একই সঙ্গে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করেছে সংস্থাটি। নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডসহ যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় এ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সারা দেশে জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যে কোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। যে কোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

কেন্দ্রীয় মনিটরিং সেলের মোবাইল নম্বর ০১৭৩০-৩৩৬৬৯৯-এ ফোন করেও জরুরি সেবা গ্রহণ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১০

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১১

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১২

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৩

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৪

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৫

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৬

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৭

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৮

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৯

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

২০
X