কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে তরুণীকে ধর্ষণ, বরিশালে গ্রেপ্তার আসামি

ধানমন্ডি থানা। ছবি : সংগৃহীত
ধানমন্ডি থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহাদি হাসান জারিফ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরের জর্ডান রোডে সৎ বাবার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভুক্তভোগী তরুণী এতদিন আসামির নাম জানাতে পারছিলেন না। মামলাতেও অজ্ঞাতপরিচয় হিসেবে ওই যুবককে আসামি করা হয়েছিল।

ওসি পারভেজ ইসলাম বলেন, ‘গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তার মামার বাসা। বরিশাল থেকে এসে সেখানে থাকতেন তিনি। এ ছাড়া ধানমন্ডি লেক এবং এর আশপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তার বন্ধুরা রয়েছেন। লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন বলে তিনি স্বীকার করেছেন। এ ছাড়া একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও জানতে পেরেছি।’

ঘটনার দিনের তথ্য তুলে ধরে ওসি বলেন, ‘গত ৩ জুলাই ভুক্তভোগী তরুণী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসেন। তিনি সেখানে মন খারাপ করে বসে ছিলেন। এ সময় মাহাদি তাকে টার্গেট করেন। ওই তরুণী সহজ-সরল হওয়ায় মাহাদির ফাঁদে পা দেন। মাহাদি তাকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘোরান। এর একপর্যায়ে ৩/এ নম্বর সড়কের এএমএম সেন্টার নামের একটি ভবনের সাততলায় রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করেন মাহাদি। পরে ওই তরুণীকে রেখে তিনি পালিয়ে বরিশাল চলে যান।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X