কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

পুলিশকে বোকা বানিয়ে মোটরসাইকেল চুরি

পুলিশ পরিচয়ে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরি। ছবি : সংগৃহীত
পুলিশ পরিচয়ে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরি। ছবি : সংগৃহীত

পুলিশ পরিচয়ে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতের নাম- নাহিদ হাসান ওরফে হৃদয়। এ সময় তার কাছে থাকা একটি এফজেটএস মোটরসাইকেল, দুইটি জন্ম সনদ, ৮টি পুলিশ ভিজিটিং কার্ড, একটি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড ও চোরাইকৃত পালসার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, সিটি এসবির একজন পুলিশ সদস্য পুরোনো একটি পালসার মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। এরপর তার মোবাইলে যোগাযোগ করে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন এবং রাজারবাগ পুলিশ লাইনসে থাকেন বলে জানান। মোবাইলে আলোচনার একপর্যায়ে মোটরসাইকেলটি দেখার জন্য রাজারবাগ পুলিশ লাইনসে এসে ক্রেতা সেজে মোটরসাইকেলটি চালিয়ে দেখার কথা বলে কৌশলে ২নং গেইট দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিম পল্টন মডেল থানায় একটি মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর হলে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ তদন্ত শুরু করে। তদন্তকালে গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১০

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১১

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১২

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৩

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৫

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৬

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৭

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৯

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

২০
X