কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের সন্তানরা ক্রীড়া জগতকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে : তাপস 

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানরা জাতীয় পর্যায়ে আজ ঢাকার ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। এই আয়োজনে যারা অংশ নিচ্ছেন তাদের সবার জন্য আমার শুভকামনা রইল। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ঢাকা মেয়র কাপের মাধ্যমে ঢাকার সন্তানরা বাংলাদেশের ক্রীড়া জগতকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে বলেই আমি প্রত্যাশা করি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪র্থ ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, বিগত ৩টি আয়োজন থেকে উঠে আসা বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে নিজেদের জায়গা করে নিয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের রমজান হাওলাদার বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলে, একই ওয়ার্ডের আকাশ যুব এশিয়া কাপের বাংলাদেশ দলে অংশ নেয়। এ ছাড়াও ১২ নম্বর ওয়ার্ডের আগুন যাত্রাবাড়ীর ঝটিকা সংসদের প্রথম বিভাগে খেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলেও ডাক পেয়েছে।

তিনি আরও বলেন, মেয়র কাপের ক্রিকেট খেলায় অংশ নিয়ে নিজেকে বিকশিত করেছেন ৪ নম্বর কাজী অনিক। তিনি বর্তমানে ফরচুন বরিশালের হয়ে বিপিএল-এ নিয়মিতভাবে খেলছেন। এ ছাড়াও একই ওয়ার্ডের ইকবাল পারভেজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন। এভাবে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক খেলোয়াড় বর্তমানে বিভিন্ন ক্লাব ও বয়সভিত্তিক বিভিন্ন দলে খেলছেন, যা এই প্রতিযোগিতার অন্যতম সাফল্য।

ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ প্রতিষ্ঠায় গৃহীত কার্যক্রম সম্পর্কে অবগত করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি নির্বাচন ইশতেহারে বলেছিলাম, আমরা ক্রীড়াকে জাগ্রত করব। আমাদের সন্তানদের আমরা ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ উপহার দিব। আমরা ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবাজার খেলার মাঠ, ২৭ নম্বর ওয়ার্ডের বকশিবাজার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডে আলমগঞ্জ খেলার মাঠ, ৫০ নম্বর ওয়ার্ডে চন্দনকোঠা খেলার মাঠ, ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি খেলার মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন খেলার মাঠ উন্মুক্ত করেছি।

মেয়র বলেন, আমাদের সবচেয়ে বড় দুটি খেলার মাঠ- ৪৯ নম্বর ওয়ার্ডে গোলাপবাগ খেলার মাঠ আর ৪৫ নম্বর ওয়ার্ডে ধুপখোলা আন্তর্জাতিক খেলার মাঠ ইতোমধ্যে আমরা ঢাকাবাসীকে উপহার দিতে পেরেছি। এ ছাড়াও দুই নম্বর ওয়ার্ডে গোড়ান খেলার মাঠ, ৪ নম্বর ওয়ার্ডে বাসাবো খেলার মাঠ, ১৩ নম্বর ওয়ার্ডে মুক্তাঙ্গন খেলার মাঠ, ৬৬ নম্বর ওয়ার্ডে ডগাইর খেলার মাঠ, ৭০ নম্বর ওয়ার্ডে মেন্দিপুর খেলার মাঠ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া আরও ১০টি খেলার মাঠ প্রতিষ্ঠায় আমরা জমি সনাক্ত করেছি। ঢাদসিক-এর ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের ফেরদৌস আহমেদ, ঢাকা-৪ আসনের আওলাদ হোসেন ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জিন্নাতুল বাকীয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

এ ছাড়াও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাদসিক আয়োজিত ৪র্থ ঢাকা মেয়র কাপে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিটি ক্যাটাগরিতে ৬৪টি করে দল অংশ নিচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি গোলাপবাগ মাঠে ২৫ ও ৫৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে ৩১ ও ৬০ নম্বর ওয়ার্ডের মধ্যে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতা হবে নক-আউট পদ্ধতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X