কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ : একই পরিবারের দুজন দগ্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর জুরাইন এলাকায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৮) ও বনমালী দাস (৩০)। সম্পর্কে তারা দেবর ও বৌদি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

দগ্ধ বনমালী দাস বলেন, আমরা ঋষিপারা এলাকায় দুই তলা একটি ভবনের নিচতলায় থাকি। সন্ধ্যায় আমার বৌদি রান্না করতে যান। এসময় গ্যাস লিকেজ করে হঠাৎ আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই। পরে দগ্ধ অবস্থায় আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ ও বনমালীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X