কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যা থেকে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

ট্রাফিক পরিকল্পনা। ছবি : সংগৃহীত
ট্রাফিক পরিকল্পনা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা তিনটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশের অন্তত ১৩টি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে।

রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানিয়েছে, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার ও চানখাঁরপুল ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা :

১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং

২. শাহবাগ ক্রসিং- কাঁটাবন ক্রসিং- বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড

৩. শাহবাগ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং- কদমফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং- আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং

৪. হাইকোর্ট ক্রসিং- বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স- গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং

৫. শাহবাগ ক্রসিং- হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং- সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং

৬. বকশীবাজার ক্রসিং- চাঁনখারপুল ক্রসিং- নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার

পথ নির্দেশনা :

প্রবেশ নিষেধ :

বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক

চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক

টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক

উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক হেঁটে চলাচল :

পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং।

গাড়ি পার্কিংয়ের স্থানসমূহ :

P-1 → জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি)

P-2 → মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইনশৃঙ্খলা বাহিনী)

P-3 → নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X