কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৯:০৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিস ও ডিএসসিসির মোবাইল কোর্ট পরিচালিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধানমন্ডি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানে ধানমন্ডির ২টি বহুতল ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন দুটির একটি জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট ভবন এবং অন্যটি সাত মসজিদ রোডস্থ রূপায়ণ জেড আর প্লাজা।

কেয়ারি ক্রিসেন্ট ভবনটির অগ্নিনিরাপত্তা না থাকায় ভবনটি সিলগালা করা হয় এবং এ ভবনে অবস্থিত ভিসা ওয়ালর্ড ওয়াইড প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। রূপায়ণ জেড আর প্লাজার অভ্যন্তরস্থ দ্য বুফে অ্যাম্পায়ার রেস্টুরেন্টকে ফায়ার লাইসেন্স গ্রহণ না করার কারণে এবং লাইসেন্সের শর্ত পালন না করার কারণে বাফেট লাউঞ্জ এবং বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টগুলোর প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ ছাড়া অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ভবন দুটিতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন তিনি। এই ঘোষণার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভবন দুটিতে ‘ঝুঁকিপূর্ণ’ ব্যানার টানিয়ে দেওয়া হয়। ভবন দুটিতে থাকা অধিকাংশ রেস্টুরেন্ট, শো রুম ও অফিসে কোনো লোক পাওয়া যায়নি।

এ প্রতিনিধি দলে ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা-২ এর জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম ওই এলাকার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X