কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী 

হাতিরপুলে ছয় তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী। ছবি : সংগৃহীত
হাতিরপুলে ছয় তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরপুলের ‘রাজ কমপ্লেক্স’ নামের ছয় তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ করতে নৌবাহিনীর দুটি অগ্নিনির্বাপণ টিম যুক্ত হয়েছে। তারা ভেতরে কাজ করে যাচ্ছেন। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করছেন।

তিনি বলেন, ভবনের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন আগুন না বাড়ে।

এদিকে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ৬টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে শুরুতে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে গুলশান-১ এর ‘মেজবান ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবরও পাওয়া গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X