কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরপুলে আগুন লাগা ভবনের ছাদ থেকে উদ্ধার ৪ 

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে। উদ্ধার তৎপরতা চলমান। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ৬টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে শুরুতে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগে ভবনটির দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্বিতীয় তলায় কার্পেট ও কাপড়ের গোডাউন ছিল বলেও জানান তারা। এ সময় নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িঘরের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে গুলশান-১ এর ‘মেজবান ডাইন’ নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবরও পাওয়া গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X