কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:০২ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

আরও ছড়িয়েছে ডেমরার আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা কাপড়ের গোডাউন। ছবি : কালবেলা
ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা কাপড়ের গোডাউন। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা আগুন আরও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনটির তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়েছে। রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পাওয়ার পর পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট পৌঁছে।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের এই কর্মকর্তা।

এদিকে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চারতলা একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X