কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সূচিতে রাত কয়টা পর্যন্ত চলবে মেট্রোরেল

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

রমজান মাসে রাজধানীবাসীর ভোগান্তি কমাতে মেট্রোরেলের সময় বাড়ানো হয়ছে। বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও চলবে ট্রেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ সময় সূচি জানানো হয়।

এতে বলা হয়েছে- ১৬তম রোজার দিন উত্তরার দিয়াবাড়ি থেকে সবশেষ ট্রেন ৯টা ২০ মিনিটে এবং মতিঝিল থেকে সবশেষ ট্রেন ৯টা ৪০ মিনিটে ছাড়বে। বাড়তি সময়ে ট্রেন চলাচল করবে ১২ মিনিট পরপর। চলাচলরত ট্রেনের সংখ্যা বাড়বে ১০টি। এখন দিনে ১৮৪ বার ট্রেন চলে। তখন ১৯৪ বার চলবে। তবে পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

প্রতি ৪ মিনিট পরপর মেট্রোরেল চললে দিনে ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। এর জন্য দরকারি ২৪ সেট মেট্রোরেলও রয়েছে। আগামী জুনের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে। তবে যাত্রী আশানুরূপ না বাড়লে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানো যাবে কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন তারা।

বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলছে। পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। এরপর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, দিনে ৫ লাখ যাত্রী পরিবহন করার লক্ষ্য রয়েছে। এজন্য চালুর পর থেকেই যাত্রী চলাচলের ধরন নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। প্রয়োজন পড়লে দুই ট্রেনের সময় কমিয়ে আনা হবে। মেট্রোরেল নিজের আয়ে চলছে। সরকার থেকে কোনো ভর্তুকি নিচ্ছে না। মেট্রোরেল পরিচালনা ও বিদ্যুতের খরচ ওঠানো গুরুত্বপূর্ণ। যাত্রী না বাড়িয়ে ট্রেনের সংখ্যা বাড়ালে লোকসান গুনতে হবে। রোজায় যেসব বাড়তি সুবিধা দিবে মেট্রোরেল

রোজা উপলক্ষে ইফতারের সময়ের আগে-পরে ভ্রমণের সময় ২৫০ মিলিলিটার পরিমাণের পানির বোতল বহন করার অনুমতি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে পানি পানের পর বোতল অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে পর্দায় (এলইডি স্ক্রিন) ইফতারের সময়সূচি প্রদর্শিত হচ্ছে। রমজান মাসে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে। রমজান মাসে যাত্রীরা ক্লান্ত থাকবে। তাই তাদের কথা বিবেচনা করে পেইড জোনে কার্ড পাঞ্চ করে প্রবেশ করার পর থেকে ৭৫ মিনিট থাকার সুযোগ রাখা হয়েছে। রোজার আগে তা ৬০ মিনিট ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X