কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেল ঢাকা আহছানিয়া মিশন

আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঢাকা আহছানিয়া মিশন। ছবি : সৌজন্য
আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঢাকা আহছানিয়া মিশন। ছবি : সৌজন্য

আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। ওপেক ফান্ড এনুয়াল অ্যাওয়ার্ড ফর ডেভেলপমেন্ট-২০২৩ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অ্যাওয়ার্ডটি মিশনপ্রধান কাজী রফিকুল আলমের হাতে হস্তান্তর করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ূম দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ড. গোলাম রহমান, ড. আবু তৈয়ব আবু আহমেদ, ড. কাজী শরীফুল আলম ও মিশনের সাধারণ সম্পাদক এএফএম গোলাম শরফুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মিশনের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী আলী রেজা।

আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। আমরা আন্তর্জাতিকভাবে আরও একবার স্বীকৃত হলাম। আর এ স্বীকৃতি এলো আমাদের মেধা, পরিশ্রম ও কাজের বিনিময়ে। আমরা মেধা ও পরিশ্রম দিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৃজনশীল কর্মকাণ্ডগুলো সম্পাদন করেছি। এখনো করে যাচ্ছি। যার প্রাপ্তি হলো এ পুরস্কার। তিনি বলেন, আজকে যে পুরস্কারের জন্য আমাদের এ আয়োজন, এ পুরস্কারটিও ছিল আবহাওয়া ও জলবায়ুর প্রভাবে প্রভাবিত এলাকায় ভিন্নভাবে কৃষির বহুমুখীকরণ। যেন ওই সকল এলাকায় আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করেও মানুষ কৃষিকাজ চালিয়ে যেতে পারে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনাতে আনুষ্ঠানিকভাবে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের পক্ষে ওপেক কর্তৃপক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ূম দুলাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X