কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৮

অভিযান চালাচ্ছে পুলিশ। পুরোনো ছবি
অভিযান চালাচ্ছে পুলিশ। পুরোনো ছবি

অস্ট্রিয়ার গ্র্যাজ শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর ডয়চে ভেলে ও ইন্ডিপেন্ডেন্টের।

অস্ট্রিয়ান পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকাল ১০টায় স্কুলের ভেতরে গুলির শব্দ শোনা যায়। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে। সময়ের ব্যবধানে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

স্থানীয় সংবাদপত্র ক্রোনেন জেইটুং জানিয়েছে, স্কুলে কমপক্ষে আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং পুলিশ ভবনটি তল্লাশি করছে। অস্ট্রিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম ওআরএফ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গুরুতর আহতও রয়েছে।

সন্দেহভাজন হামলাকারী সম্ভবত একজন ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি নিজেকে হত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, ড্রেইয়ারশুটজেনগাসে নামক রাস্তায় অভিযান চলছে। যেখানে একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। তবে তারা আর মন্তব্য করতে অস্বীকার করেছে। তারা বলেছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে কর্তৃপক্ষ ভবনটি তল্লাশি করছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X