কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা

রোববার ডিএনসিসি বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালায়। ছবি : কালবেলা
রোববার ডিএনসিসি বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান চালায়। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মশক নিধন অভিযান চালানো হয়েছে। এডিসের লার্ভা পাওয়ায় দুই মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৫ মে) দিনভর ডিএনসিসির বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মিরপুরের রূপনগর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রূপনগর এলাকার অন্তত ৪০টি বাড়ি পরিদর্শন করা হয়। এসময় একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া উত্তরা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তরা সেক্টর-৩ এলাকায় একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, গত ২৭ এপ্রিল থেকে বর্ষা মৌসুম শুরুর আগে ডেঙ্গু প্রতিরোধে একযোগে ডিএনসিসির সকল ওয়ার্ডে মাসব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মশক নিধন অভিযানে আটটি মামলায় মোট ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X