কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মিতু হত্যা মামলায় মামুনের জেরা সম্পন্ন, মোস্তাইনের সাক্ষ্যগ্রহণ

মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত
মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষী দিয়েছেন বাবুল আক্তারের সোর্স কামরুল ইসলাম শিকদার মুছার আত্মীয় কাজী আল মামুনের বন্ধু শেখ মো. মোস্তাইন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে মোস্তাইনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আরও পড়ুন : পিবিআই প্রধান বনজ কুমারের বিরুদ্ধে মামলার আবেদন

এর আগে বুধবার (৯ আগস্ট) সাক্ষী মামুনের জেরা অসমাপ্ত রাখেন আদালত।

তবে শেখ মো. মোস্তাইন সাক্ষী দিলেও বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন আদালতে উপস্থিত না থাকায় তাকে জেরা করা হয়নি। আগামী ৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মোস্তাইন নড়াইলের লোহাগাড়া থানার খলিসাখালি গ্রামের বাসিন্দা।

গতকাল সাক্ষী কাজী আল মামুন বলেছিলেন তার বন্ধু মোস্তাইমের বিকাশ এজেন্টেও টাকা লেনদেন করা হয়েছিল। মোস্তাইন তার সাক্ষ্যে একই বিষয়টি স্বীকার করেছেন এবং বলেন বিকাশ এজেন্টে টাকা আসার পরে তা ক্যাশ করে নিয়ে যান মামুন।

বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন কালবেলাকে বলেন, আজ অন্য মামলা থাকায় আমি আদালতে উপস্থিত থাকতে পারিনি। বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানিয়েছি আজকে যাতে সাক্ষ্য না নেওয়া হয়। আদালত গতকাল মৌখিকভাবে মঞ্জুর করেছিলেন। কিন্তু আজ মামুনের সাক্ষীর জেরা শেষে নতুন করে মোস্তাইনের সাক্ষ্যগ্রহণ করেছেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মিতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১০

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১১

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১২

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৩

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৬

বিশ্ব বাবা দিবস আজ

১৭

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৯

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

২০
X