চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। ছবি : কালবেলা
শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। ছবি : কালবেলা

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রথম ৬ ঘণ্টায় টোল আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

এদিকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়।

নতুন নামকরণ প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শাহাদাতবরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি। সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা যেন স্মরণ করতে পারে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারছে। তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। টোলের হার অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশাকে টোল দিতে হচ্ছে ৩০ টাকা, কার ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য টোল ১০০ টাকা, পিকআপ থেকে নেওয়া হচ্ছে ১৫০ টাকা, মিনিবাস ও ট্রাক (চার চাকা) থেকে ২০০ টাকা, বাস থেকে ২৮০ টাকা, ট্রাক (৬ চাকা) ৩০০ টাকা এবং কাভার্ডভ্যানের জন্য ৪৫০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X