বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বসতঘরে আগুন, প্রাণ গেল স্কুলছাত্রের

মোহাম্মদ ফয়সাল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ফয়সাল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বসতঘরে লাগা আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে মোহাম্মদ ফয়সাল নামের এক স্কুলছাত্র। সে রাউজান সদরের বিআরসি আইডিয়াল কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার প্রবাসী রহমত উল্লাহ কাদেরের ছেলে।

শনিবার (৮ মার্চ) রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজির বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম বলেন, রান্নাঘরের চুলা থেকে মো. মুসা, মো. ইউসুফ ও মো. ইদ্রিস মিয়ার বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়। এতে তিনটি আধা-পাকা ঘর আগুনে পুড়ে চার লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে পাশের দ্বিতল পাকা ভবনের ঘুমন্ত এক ছেলে আহত হয়। ওই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত এক শিশুকে রাতে হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X