চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না : রাফি

চট্টগ্রামের নিউমার্কেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে বক্তব্য দেন তালাত মাহমুদ রাফি। ছবি : কালবেলা
চট্টগ্রামের নিউমার্কেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে বক্তব্য দেন তালাত মাহমুদ রাফি। ছবি : কালবেলা

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে ‘লাশের ওপর দিয়ে যেতে হবে’। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না

শুক্রবার (২১ মার্চ) দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বন্দর নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণায় যদি বিলম্ব করা হয়, তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। ৫ আগস্টে লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। প্রিয় সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এ যাত্রা কঠিন হবে। আমরা লড়ে যাব আমৃত্যু।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে রাফি বলেন, বাংলাদেশের কোনো সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না। বাংলাদেশের কোনো সিদ্ধান্ত কচুক্ষেত থেকে হবে না। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে রাজপথ থেকে। প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র-জনতা। প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলতে চাই, আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে।

আওয়ামী লীগ দ্রুত নিষিদ্ধ করা না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা কেউ করে থাকেন তাহলে এ দেশে জুলাইয়ের পুনরাবৃত্তি হবে। যদি আওয়ামী লীগকে আবারও রাজনীতির করার সুযোগ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। গত বছরের ৫ আগস্ট দুই হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে।

রাফি আরও বলেন, এখন শুধু অফিশিয়াল ঘোষণাটা বাকি। আমরা এখনো সে অপেক্ষায়। কিন্তু যদি সে ঘোষণা দিতে বিলম্ব করা হয় আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তালাত মাহমুদ রাফি বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি। কোনো সুশীলতা দেখাতে নয়। আপনি যতটা না দেরি করছেন আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে, তার চেয়ে তাড়াতাড়ি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদের বসানো হয় নিই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধ করার জন্য আপনাদের বসানো হয়েছে। আওয়ামী লীগকে যদি কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে লাশের ওপর দিয়ে যেতে হবে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X