চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা চবির হাজারও শিক্ষার্থী

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা চবির হাজারও শিক্ষার্থীর। ছবি : সংগৃহীত
একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা চবির হাজারও শিক্ষার্থীর। ছবি : সংগৃহীত

তেলবাহী ওয়েগানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের হাজারো শিক্ষার্থী। লোকো মাস্টারের দক্ষতায় এ সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পয়েন্টস ম্যানকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপিডির তেলবাহী ওয়াগন হাটহাজারীর দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসছিল শহরগামী বিশ্ববিদ্যালয়ের ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেন। একই লাইন দেখতে পাওয়ায় লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে শাটল থামাতে সক্ষম হন।

এদিকে এ ঘটনায় ষোল শহর স্টেশন মাস্টার আরিফুল ইসলাম ও পয়েন্টস ম্যানকে দায়ী করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি দক্ষতার সঙ্গে দুর্ঘটনা এড়ানোর জন্য লোকোমাস্টার পুরস্কার পাবে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান কালবেলাকে বলেন, পয়েন্টস ম্যানের ভুলে এমনটা হয়েছে। তিনি ভুলে দুই নম্বর লাইনের জায়গায় তিন নম্বর লাইন বানিয়েছেন। লোকোমাস্টার এটা ধরে ফেলেছে। পয়েন্ট ক্রস করার আগেই থামিয়ে দিয়েছেন। যদি তিনিও ভুল করতেন তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। শাস্তি স্বরূপ পয়েন্টস ম্যানকে বরখাস্ত করেছি। ষোল শহর স্টেশন মাস্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে স্টেশন মাস্টার এবং পয়েন্টস ম্যান; দুজনেরই ভুল হয়েছে। তবে কে কতটুকু দায়ী তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X