চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সহোদরের হাতে বড় ভাই খুন

পুলিশের হাতে আটক জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম। ছবি : কালবেলা

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাইকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ মে) রাত আনুমানিক পৌনে ২টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ২ নম্বর রোডের বি-ব্লকে নিজ বাসার চতুর্থ তলায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাহেদ (৩৫) তার সহোদর ছোট ভাই জাহেদ রাউজান থানার নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। এ ঘটনায় জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম চান্দগাঁও থানায় আটক রয়েছেন।

এসব তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ স্থানীয়দের কল পেয়ে ছুরিকাঘাতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়দের বরাতে ওসি আফতাব উদ্দিন বলেন, নিহত সাহেদ ও তার ছোট ভাই জাহেদ এক সময় পরিবারের সঙ্গে দুবাই থাকতেন। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে দুই ভাই তাদের স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহ বিচ্ছেদ হয়।

তিনি আরও বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ছোট ভাই প্রায়ই মাদক সেবন করে বাসায় চিৎকার চেঁচামেচি করতেন। গতকাল তাদের দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। পরে স্ত্রীসহ দুজন বড় ভাইয়ের লাশ নিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X