চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৮

চন্দনাইশ থানা। ছবি : সংগৃহীত
চন্দনাইশ থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রীশ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রা চলাকালে রথের উপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রথে এবং পাশে থাকা অন্তত সাত থেকে আটজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, রথযাত্রায় বৈদ্যুৎস্পৃষ্টদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। তাদের সবার বয়স ১৮ এর নিচে। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন নিয়ে এবার মুখ খুললেন গোল্ডেন বল জয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X