চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তাদের টার্গেট ইংরেজি জানা লোক!

পুলিশ সদস্যদের মাঝে গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্য আরেফা বেগম, ফয়সাল ও নিজাম উদ্দিন। ছবি : কালবেলা
পুলিশ সদস্যদের মাঝে গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্য আরেফা বেগম, ফয়সাল ও নিজাম উদ্দিন। ছবি : কালবেলা

সম্রাট আর ফয়সাল দুই ভাই। ছোট ভাই সম্রাট দুবাই, আর বড় ভাই আল ফয়সাল থাকেন চট্টগ্রামে। তারা দুই ভাই এবং তাদের সঙ্গীরা মিলে অনলাইনে গড়ে তুলেছেন প্রতারণা চক্র। যেখানে সহযোগী হিসেবে রয়েছেন তাদের মা আরেফা বেগম এমনকি প্রতিবেশী বেলালসহ আরও অনেকে। সবাই মিলে নিপুণ কৌশলে গত দুই মাসে দেশ থেকে পাচার করেছেন কোটি কোটি টাকা। অবিশ্বাস্য হলেও অনলাইনে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর এমনটাই জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরেফা বেগম, ফয়সাল ও নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, চক্রের একজন প্রধান হলেন হাটহাজারীর সম্রাট আরেকজন সাতকানিয়ার মান্নান। এর মধ্যে সম্রাট দুবাই থাকেন। ওয়েবসাইটে আউটসোর্সিংয়ের মাধ্যমে টাকা আয়ের প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এ নিয়ে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

জানা গেছে, প্রথম ধাপে ইংরেজি জানা লোকদের টার্গেট করে এ চক্র। এরপর ‘ফরচুন মিক্স’ নামের একটি ওয়েবসাইটে আউটসোর্সিংয়ে আয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটস অ্যাপে তাকে পাঠানো হয় লিঙ্ক। সেখানে আইডি খোলার পর ভিকটিমদের বলা হয় কাজ অনুযায়ী অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। শিগগিরই পেমেন্ট করা হবে। কিন্তু কাজ শেষে প্রতারক চক্র জানায়, অনলাইনে কাজ করতে গিয়ে কিছু ভুল হয়েছে, তার জন্য ভিকটিমকে প্রিপেমেন্ট করতে হবে। এভাবে দেশব্যাপী প্রতারণার মাধ্যমে চক্রটি কোটি কোটি টাকা দুবাইয়ে পাচার করেছে।

চক্রের সদস্যদের ব্যবহৃত ব্যাংক হিসাব পর্যালোচনায় গত দুই মাসে অন্তত ৫ কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি অ্যাকাউন্টে ১ কোটি ৫৭ লাখ টাকা ও আরেকটি একাউন্টে ২ কোটি ৫৭ লাখ টাকা পাচারের তথ্য মিলেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন কালবেলাকে বলেন, চাকরির পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু বাড়তি টাকা আয়ের আশায় অনেকেই প্রতারিত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বিভিন্ন নামে ছদ্মবেশ ধারণ করে ওয়েবসাইটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কথা বলে অনলাইন প্রতারণা করে টাকা আত্মসাৎ করতো চক্রটি। তারপর সেই টাকা পাঠিয়ে দেওয়া হতো চক্রের সদস্যদের অ্যাকাউন্টে। হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা দুবাই পাচারের তথ্য মিলেছে। প্রতারক চক্রের অপর সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চলমান বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X