চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী টানেল লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে : চসিক মেয়র

মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনীতে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনীতে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল বর্তমানে লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতায় আনতে পারলেই টানেলের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

রাজনৈতিক প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, আনোয়ারা দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হলেও বৈষম্যের কারণে এ অঞ্চলের উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে এ এলাকার উন্নয়নে জোর দেওয়া হবে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ‘অপশক্তি’ প্রতিহত করবে। তার দাবি, দক্ষিণ জেলায় বিএনপি শক্তিশালী হলে গোটা অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব পড়বে।

এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X