চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে দেশের মানুষ : মেয়র শাহাদাত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চসিক মেয়রের শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চসিক মেয়রের শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা

চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে দেড় দশকের বেশি সময় ধরে ভূমিকা রাখার জন্য দেশের মানুষ আগামী নির্বাচনে তারেক রহমানকেই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের কারণে মানুষ উনাকে ৯১ তে প্রধানমন্ত্রী করেছিল। একইভাবে দেশনায়ক তারেক রহমানের গত ১৬ বছরের আপসহীন ভূমিকা, মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম, ৩১ দফা বাস্তবায়নের এবং জুলাই-আগস্টে শহীদ শ্রমিক-জনতার যে বিজয়- সে বিজয়ে উনার ভূমিকার কারণে আগামী ২০২৬ সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশের মানুষ উনাকে প্রধানমন্ত্রী করবে।

তিনি বলেন, গত ১৬ বছর তারেক রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। এজন্য তারেক রহমানকে আগামীতে মানুষ প্রধানমন্ত্রী করবে। বিএনপি ‘উন্নয়ন ও মানুষের জন্য’ রাজনীতি করে।

তিনি আরও বলেন, আগামীতে মানুষ ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও বাংলাদেশের শাসন করার জন্য দায়িত্ব দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এসএম সারোয়ার আলম, হাজি নুরুল আকতার, আলহাজ জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X