রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

দাফন সম্পন্ন হলো সেই কলেজছাত্রের

রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়। ফাইল ছবি
রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়। ফাইল ছবি

দাফন কাজ সম্পন্ন হয়েছে রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের। অপহরণের ১৩ দিন পর সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য এলাকার বেতবুনিয়ার শীলছড়ি গহিন পাহাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট শেষে জানাজাবিহীন দাফন করা হয় তাকে।

এদিন সন্ধ্যায় অপহরণ মামলার আটককৃত আসামি সুইংচিং মং মারমা (২৪), অংথইমং মারমা (২৫) কে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান ওসি আবদুল্লাহ আল হারুন।

পুলিশ জানায়, শিবলি সাদিকের (১৯) অপহরণের ১৩ দিন পর রোববার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার বালুটিলা এলাকায় উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় সঙ্গে নেওয়া হয় অপহরণ মামলার আসামি উমংসিং মারমাকে (২৬)। আসামির স্বীকারোক্তি অনুযায়ী সেখানে শিবলির দেহাবশেষ পাওয়া যায়। পরে দুটি পুলিশ ভ্যানে করে বেলা ১১টার দিকে দেহাবশেষ নিয়ে থানায় ফিরছিলেন ওসিসহ ২০ থেকে ৩০ জন পুলিশ সদস্য। এ সময় উত্তেজিত জনতা দুটি স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এরপর গাড়ি ভাঙচুর করে আসামি উমংসিং মারমাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেন তারা। পুলিশ এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।

গণপিটুনিতে নিহত উমংসিং মারমা রাঙামাটির বেতবুনিয়া ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামের উথোয়াইমং মারমার ছেলে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন (৪৬), এসআই শাহাদাত হোসেন (৩৫), এসআই কিশোর কুমার (৩২), সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল হাকিম (২৯), এসআই কানু লাল (৪০), এএসআই শাহিদুল ইসলাম (৩৮) ও পুলিশের একটি পিকআপ ভ্যানের চালক।

গত ২৮ আগস্ট রাতে রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের মুরগির খামার থেকে অপহরণের শিকার হন শিবলি সাদিক। তিনি ওই খামারের তত্ত্বাবধায়ক হিসেবে চাকরি করতেন। ঘটনার আট দিন পর অপহরণের মামলা নেয় পুলিশ। এরপর এই মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই শিবলির সঙ্গে একই খামারে চাকরি করতেন। এই মামলায় উমংসিং মারমা ছাড়া গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ির সুইংচিং মং মারমা (২৪), কাউখালীর বেতবুনিয়া ইউনিয়নের সাপমারা গ্রামের অংথইমং মারমা (২৫), আছুমং মারমা (২৬) ও উক্য থোয়াইং মারমা (১৯)।

এ বিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আসামি ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়। এতে আসামির সংখ্যা এবং নাম রাখা হয়নি। দুটি মামলার আসামিদের সবাই অজ্ঞাতনামা। অন্যদিকে দুই আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এতে অপহৃত হৃদয়ের দেহবাশেষ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। অন্যদিকে গণপিটুনিতে নিহত উমংসিং মারমাকে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X