মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সেই কলেজছাত্রের দেহাবশেষ উদ্ধার, আসামিকে ছিনিয়ে নিয়ে হত্যা

১৩ দিন পর রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
১৩ দিন পর রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়ের মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

মুক্তিপণ দিয়েও প্রাণে বাঁচানো গেল না রাউজানের কলেজছাত্র শিবলী সাদিক হৃদয়কে (২০)। অপহরণের ১৩ দিন পর সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য এলাকার বেতবুনিয়ার শীলছড়ি গহিন পাহাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এ দিকে মরদেহ শনাক্ত করে ফেরার পথে সকাল ১০টার দিকে স্থানীয় উত্তেজিত জনতা চারদিক থেকে ঘেরাও করে পুলিশের গাড়িতে হামলা চালায়। এরপর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি উমংচিং মারমাকে (২৬) ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এ সময় পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচ পুলিশ সদস্যও আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন (৪৬), উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন (৩৫), এসআই কিশোর কুমার (৩২), এএসআই আজিজুল হাকিম (২৯), এসআই কানু লাল (৪০), এএসআই শাহিদুল ইসলাম (৩৮) ও পুলিশের এক পিকআপ ভ্যানচালক। এতে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, হৃদয়ের মরদেহ শনাক্ত করা হয়েছে। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুরসহ গণপিটুনিতে এক আসামিকে হত্যা করেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

জানা যায়, গত ২৭ আগস্ট অপহরণের দুদিন পর অপহরণকারীরা শিবলীর মাকে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সাড়া না পেয়ে গত ৩১ আগস্ট আবার ফোন করে দুই লাখ টাকা চায়। পর দিন ১ সেপ্টেম্বর শিবলীর বাবা দুই লাখ টাকা নিয়ে বান্দরবান জেলা সদরের পূর্বনির্ধারিত জায়গায় গিয়ে দুজন লোকের হাতে টাকা তুলে দেন। টাকা দেওয়ার সময় তাদের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

কিন্তু হৃদয় আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাউজান থানায় অপহরণের মামলা করে হৃদয়ের মা নাহিদা আকতার। পরে মামলার ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল রোববার চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে অপহরণের ঘটনায় জড়িত অপর তিনজনকে আটক করে র‌্যাব-৭। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সর্বপূর্বে রাঙ্গামাটির বেতবুনিয়ার একটি পাহাড় থেকে খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতি পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, রাউজান রাঙ্গুনিয়া সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির।

গত ২৭ আগস্ট রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার মুরগি খামার থেকে উপজাতী কিছু বন্ধু কর্তৃক অপহৃত হয় কলেজছাত্র হৃদয়। সে কদলপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রওশান আলী বাড়ির মুহাম্মদ শফির ছেলে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X