বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীতে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা
সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীতে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে আগামী এক বছরের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে ডিটি রোডের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন মেয়র।

মেয়র বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক গুরুত্ব বাড়াতে ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে নগরের ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হবে। এতে নগরের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি নগরের আলোকায়ন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেয়র জানান, ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পে সড়ক সংস্কার, ড্রেন, ফুটপাত ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫০০ মিটার ড্রেন, আরসিসি স্ল্যাব ও ফুটপাত নির্মাণ, পেভমেন্ট টাইলস ও কার্ব স্টোন বসানো, গাছ লাগানো এবং রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও ক্যাটস আই বসানোর কাজ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, ইয়াছিন চৌধুরী লিটন, জয়নাল আবেদীন, হাজী সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, কামরুন নাহার লিজা, মো. আলী, জাহেদুল ইসলাম, এম এ মুছা বাবলু, ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আজিজুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X