গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

থানায় গিয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন মাইকিং করা বড়ভাই

মাইকিং করে মারামারির ঘোষণা দেওয়া বড় ভাই আব্দুল কুদ্দুস। ছবি : কালবেলা
মাইকিং করে মারামারির ঘোষণা দেওয়া বড় ভাই আব্দুল কুদ্দুস। ছবি : কালবেলা

জমি নিয়ে বিরোধের দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইক দিয়ে ঘোষণা দেন বড় ভাই। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গাইবন্ধার পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু বড় ভাইকে থানায় ডেকে নেন। পরে মুচলেকা নিয়ে স্বজনদের মাধ্যমে তাকে ছেড়ে দেন।

এর আগে ওইদিন দুপুরে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে মারামারির ঘোষণা দিতে গ্রামজুড়ে মাইকিং করেন আব্দুল কুদ্দুস মিয়া, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বড় ভাইয়ের নাম আব্দুল কুদ্দুস। সে পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে। তার ছোট ভাইয়ের নাম হাবিজার মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরীহরিণমারী গ্রামের আব্দুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামে ঘোষণা দেন, ‘শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব। সবাই জেনে রাখেন।’

এ ঘোষণার পরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কুদ্দুস মিয়ার এমন আচরণে গ্রামবাসী হতবাক হয়ে পড়েন।

আরও পড়ুন : না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নুর

স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে কুদ্দুস মিয়া সিদ্ধান্ত নেন ছোট ভাইয়ের সঙ্গে ‘মুখোমুখি’ লড়াই করবেন। শুধু তাই নয়, বিষয়টি সবাইকে জানাতে মাইকিং করেন। জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ বহুদিনের, তবে বিষয়টি যেভাবে প্রকাশ পেয়েছে, তা এলাকাজুড়ে হাস্যরস ও বিস্ময়ের জন্ম দেয়। খবর পেয়ে পলাশবাড়ী থানার ওসি তাকে থানায় ডেকে নেন। পরে মুচলেকা দিয়ে আসেন।

স্থানীয় রাশেদ মিয়া বলেন, পুলিশ আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়ার পরে আত্মীয়স্বজনরা মুচলেকা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। এজন্য আজ (শুক্রবার) জুমার নামাজের পর কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি। ঘোষণা দিয়ে সহিংসতা আমাদের কাম্য নয়।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলি ভুট্টু কালবেলাকে বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলে এসব কর্মকাণ্ড করতে নিষেধ করেছি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে নজরদারি রাখা হচ্ছে। তবে জুমার নামাজের পর কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X