চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ভোটকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

প্রতিষ্ঠানকে না জানিয়ে ভোটকেন্দ্র স্থাপনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শুলকবহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু তাহের, শিক্ষা পরিচালক মাওলানা মহিউদ্দিন, সহকারী শিক্ষা পরিচালক হাফেজ মো. তৈয়ব, ছাত্রাবাস পরিচালক মুফতি হাফিজুল্লাহ, মুফতি মো. তৌহিদ, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল মতিন বোখারী, মাওলানা জোবায়ের, ছাত্র সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে জাতীয় নির্বাচনে মাদ্রাসাকে ভোটকেন্দ্র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে বার বার নির্বাচন কমিশনে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। আমাদের প্রতিষ্ঠানে ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক। আবার সেখানে অনেকেই আছেন এতিম।

তারা বলেন, ভোটকেন্দ্র হলে অন্তত তিন দিন আগে শিক্ষার্থীদের মাদ্রাসা ছাড়তে হবে। টানা তিন-চার দিন মাদ্রাসা বন্ধ থাকলে এতিম শিক্ষার্থীরা কোথায় যাবে। আশা করব, অনতিবিলম্বে মাদ্রাসা থেকে ভোটকেন্দ্র প্রত্যাহার করবে নির্বাচন কমিশন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X