চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মাথার খোঁজে ছেলেকে নিয়ে সাগরপাড়ে পুলিশের তল্লাশি

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় নিহত হাসান আলীর ছোট ছেলে শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে অভিযান চালানো হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর পতেঙ্গার ১২ নম্বর গেট থেকে হাসান আলীর লাশের বিভিন্ন অংশ উদ্ধার হয়। তবে বেশ কয়েকবার অভিযান চালিয়ে মাথার হদিস পাওয়া যায়নি। এবার ছেলেকে নিয়ে বাবার সেই মাথার খোঁজ চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৭ অক্টোবর) ভোরে ঢাকার হাজারীবাগ থেকে হাসান আলীর ছোট ছেলে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে নিয়ে চট্টগ্রামে নগরের পতেঙ্গা সৈকতে মাথার খোঁজে তল্লাশি শুরু হয়। এরপর তাকে আদালতে পাঠায় পিবিআই। চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত তাকে তিন দিনের রিমান্ডের অনুমতি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খাঁন বলেন, শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পিবিআই জানিয়েছে, বাবাকে খুনের পর পালিয়ে ঢাকার হাজারীবাগে একটি ট্যানারিতে চাকরি নিয়েছিল শফিকুর। টানা অভিযানের পর তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় এর আগে গ্রেপ্তার হয়েছেন শফিকুরের মা ছেনোয়ারা বেগম (৫০), বড় ভাই মোস্তাফিজুর রহমান (৩২) ও শফিকুরের স্ত্রী আনারকলি (২৪)।

খুনের শিকার মো. হাসান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরেই মা ও ছেলেরা মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X