মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-বিজিবি পাহারায় গন্তব্যে চলল দূরপাল্লার বাস

চট্টগ্রামে পুলিশ-বিজিবি পাহারায় গন্তব্যে যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
চট্টগ্রামে পুলিশ-বিজিবি পাহারায় গন্তব্যে যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

সারাদেশে বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধ চলছে। অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের নিরাপত্তার লক্ষ্যে দূরপাল্লার বাসকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশে নগরীর এক স্থান থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোকে উপজেলা উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ প্রোটোকল দিয়ে পৌঁছে দিচ্ছে নিরাপদ গন্তব্যে। মিরসরাই উপজেলা প্রশাসন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়দারোগারহাট থেকে শুরু করে ফেনী পযন্ত যাত্রীবাহী বাসগুলো পৌঁছে দিচ্ছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন জানান, অবরোধ কর্মসূচিকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা সংঘটিত করতে না পারে সেই জন্য জেলা প্রশাসকের নির্দেশে যাত্রীবাহী বাসগুলোকে প্রোটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা বড়দারোগারহাট থেকে শুরু করে ফেনী পযন্ত পৌঁছে দিয়েছি।

এদিকে সারাদেশের মতো মিরসরাইয়ে অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের ইউএনও মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের সমন্বয়ে ও চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলামের তত্ত্বাবধানে দুই প্লাটুন বিজিবি ও পুলিশ মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে টহলসহ কঠোর অবস্থানে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X