কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধীদের মঞ্চে রেখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জাফর আলমের

বর্তমান সংসদ সদস্য জাফর আলম। ছবি : কালবেলা
বর্তমান সংসদ সদস্য জাফর আলম। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে এবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে। তার জায়গায় দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদকে (সিআইপি)।

এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে নিজে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাফর আলম। তবে নিজ এলাকায় তার অনুসারী ও বিভিন্ন অপরাধীদের নিয়ে সমাবেশ ডেকে নিজেকে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেওয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় চকরিয়া পৌরসভার সিষ্টম কমপ্লেক্স প্রাঙ্গণে সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, এক ডজন মামলার আসামি শাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোসেন, অর্ধ ডজন মামলার আসামি ও চিরিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, মাদক ও পরিবেশ মামলার আসামি ফাসিয়াখালীর চেয়ারম্যান হেলাল উদ্দিন, একাধিক মামলার আসামি বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদি আলম ও সাবেক যুবদল নেতা থেকে জাফরলীগে আসা ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

জাফর আলমের এমন ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই মধ্যে বিভক্ত হয়ে পড়েছে দলের সাধারণ কর্মীরাও।

তথ্য মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। এরপর থেকে চকরিয়া-পেকুয়ায় আধিপত্য বিস্তার করতে শুরু করেন তিনি। এলাকার চিহ্নিত চোর, ডাকাত, ভূমিদস্যু ও জামায়াত-বিএনপির লোকজন নিয়ে গড়ে তোলেন জাফরলীগ। সংগঠনবিরোধী কর্মকাণ্ড, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে শত কোটি টাকার মালিক বনে যায় পুরো পরিবার। তাদের পরিবারের দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। তার বিতর্কিত এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন বঞ্চিত হয়ে এবার দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জাফর আলম। সোমবার (২৭ নভেম্বর) নিজের অনুসারীদের নিয়ে সমাবেশ ডেকে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দেন তিনি। এ সময় তার মঞ্চে ছিলেন গরু চুরি মামলাসহ অর্ধডজন মামলার আসামি, অস্ত্রবাজ ও ডাকাত। তার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সাধারণ নেতাকর্মীরা। এর আগে সোমবারের সমাবেশ সফল করতে নিজের অনুসারীদের মোবাইল ফোনে নির্দেশনাও দেন জাফর।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, সুবিধার জন্য আওয়ামী লীগে আসা জাফর আলম মনোনয়ন না পেয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার আসল চরিত্রের প্রকাশ করেছেন। তার কাছে আওয়ামী লীগ কখনো নিরাপদ ছিল না।

পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ‘জাফরের লালিত সন্ত্রাসী ও ডাকাতের ভয়ে আমরা এতদিন কথা বলতে পারিনি। এখন তার অপরাধের কথা বলবে জনগণ। আজকেও তার সন্ত্রাসীদের নিয়ে মিটিং করে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিয়েছেন তিনি।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘গেল পাঁচ বছর দলের পক্ষে থাকা তো দূরের কথা, উল্টো কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তাকে মনোনয়ন না দিয়ে নেত্রী দলকে সুরক্ষা দিয়েছেন।’

এদিকে জাফর আলমকে বাদ দিয়ে সালাউদ্দিনের নাম ঘোষণার পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) এলাকায় দলের নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X