চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের ৫টি আসনে ৪৩ জনের মনোনয়ন ফরম জমা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের ৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৩ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম হোসেন, জাকের পার্টির মো. মাসউদুল আহসান, বাংলাদেশ কংগ্রেসের মো. জামাল হোসাইন, জাসদের সাইফুল ইসলাম, স্বতন্ত্র মো. শওকত হোসেন মিয়া, জাতীয় পার্টির এ কে এস এম শহিদুল ইসলাম, স্বতন্ত্র মো. রাহাদ চৌধুরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সেলিম মাহমুদসহ মোট ৯ জন ।

চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিন আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোফাজ্জল হোসাইন চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনির হোসাইন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, জাতীয় পার্টির এমরান হোসেন মোল্লা, জাসদের মো. হাসান আলী সিকদার, এম ইসফাক আহসান (স্বতন্ত্র), বাংলাদেশ মুসলীম লীগের মো. শাহ আলমসহ মোট ৭ জন ।

চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে- বাংলাদেশ আওয়ামী লীগের ডা. দীপু মনি, ড. সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টির মো. মহসীন খান, জাকের পার্টির মো. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন, বাংলাদেশ তরিকতের মো. মিজানুর রহমানসহ মোট ৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- জাকের পার্টির নুরুল ইসলাম, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, জালাল আহমেদ (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান, তৃণমুল বিএনপির মোহাম্মদ সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি, জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ তরিকত ফেডারেশন বাকী বিল্লাহ মিশকাত, ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), তৃনমুল বিএনপির আব্দুল কাদির তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ড. মোহাম্মদ শাহজাহানসহ মোট ১১ জন।

এছাড়া চাঁদপুর-৫ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে- বাংলাদেশ আওয়ামী লীগের রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, গাজী মাঈনুদ্দিন (স্বতন্ত্র), জাকের পার্টির মো. মকবুল আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত, মো. জাকির হোসেন প্রধানিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ সফিকুল আলম (স্বতন্ত্র), জাসদ মো. মনির হোসেন মজুমদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঁদপুরে জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সরগরম ছিল দিনভর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X