চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পেঁয়াজের বাজারে অভিযান, ৬৪ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজারে পেঁয়াজ নিয়ে অস্থিরতা কাটছেই না। খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রির মূল্য ১২০ টাকা নির্ধারণ করা হলেও মানছে না অনেক ব্যবসায়ী। খুচরা বাজার নিয়ন্ত্রণে ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরের চাক্তাই, রিয়াজউদ্দিন বাজার, ২ নম্বর গেটের কর্ণফুলী মার্কেট, পাহাড়তলী বাজার ও আগ্রাবাদের চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ১৬টি মামলায় মোট ৬৪ হাজার টাকা জরিমানা ও ৫০ দোকানিকে সতর্ক করা হয়।

নগরের ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয়-বিক্রয় রসিদ না থাকার অপরাধে সাকিব স্টোরকে ৫ হাজার টাকা ও ফিরোজ স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়। এ ছাড়া আবদুল হাকিম স্টোরকে ১০ হাজার, খাজা স্টোরকে ১০ হাজারসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নগরের চাক্তাই বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ২টি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা কাজির দেউড়ি এলাকায় বাজার অভিযান চালিয়ে ৩টি দোকানে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নগরের আগ্রাবাদের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে ৫০ দোকানিকে সতর্ক করেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। একইসঙ্গে একজন ক্রেতার কাছে ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে বলেন এবং বর্তমান মূল্য অনুযায়ী ১২০ টাকার বেশিও পেঁয়াজ বিক্রি না করতে সতর্ক করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কালবেলাকে বলেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও মনিটরিং করা হচ্ছে। ১৫টি উপজেলা ও মহানগরে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযানে ১৬টি মামলায় মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X