রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন। তিনি সোমবার (১৮ ডিসেম্বর) সকালে বাইসাইকেল চালিয়ে প্রচার শুরু করবেন বলে দলটির সূত্রে জানা যায়।

এদিন তিনি সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বাইসাইকেল চালিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেট হয়ে মরিয়মনগর চৌমুহনীতে পথসভায় যোগ দেবেন। এ ছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

এতে নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। র‌্যালিটি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক পথে তাপবিদুৎ গেটে গিয়ে শেষ হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X