চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বস্তির আগুন নিয়ন্ত্রণে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি বস্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কাপ্তাই-জোন-৩) মো. আব্দুল্লাহ হারুন পাশা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মুরাদপুর এলাকার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে আফজাল বস্তি, বাবু দাশ কলোনিতে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌঁছায়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে আফজাল কলোনির ১০টি কাঁচা ঘর, বাবু দাশ কলোনি, রুবেলের দোকান ও ঘর মিলিয়ে প্রায় ১২টি ঘর পুড়ে গেছে। সব মিলিয়ে এখানে প্রায় ৩০টি ঘর আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X