চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতকড়া খুলতে ভাঙারির দোকানে যুবক, অতঃপর...

ভাঙারির দোকানের সামনে হাতকড়া পরানো অবস্থায় মো. মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
ভাঙারির দোকানের সামনে হাতকড়া পরানো অবস্থায় মো. মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের হালিশহর বড়পুল সিএসডি গোডাউন রাস্তার মাথায় ভাঙারি দোকানের সামনে হাতকড়া পড়ানো অবস্থায় মো. মনির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে পুলিশের একটি নির্ভরশীল সূত্র।

ওই সূত্রটি জানায়, হাতকড়া পড়া অবস্থায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় তার হাতে হাতকড়া পরানো দেখে মনিরকে আটক করে এক ট্রাফিক পুলিশ সদস্য। পরে তাকে হালিশহর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মূলত হাতকড়া ভাঙতেই ভাঙারির দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি হালিশহর থানার ওসি কায়সার হামিদ। একটি খুদে বার্তা দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

হালিশহর এলাকা থেকে হাতকড়া পড়া অবস্থায় এক যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, যেহেতু হ্যান্ডকাফ পরা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি স্পর্শকাতর। যতটুকু জেনেছি, ওই যুবক বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সে কোথা থেকে পালিয়ে এসেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। সে দাবি করছে চুরির পর স্থানীয় জনতা পিটিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আসলেই ঘটনা কী এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X