আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ইউপি সদস্যের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নিহতের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে সাবেক ইউপি সদস্য সোলেমানের ধাক্কায় রহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রহিমা খাতুন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্জক মাহামুদুল্লাহপাড়ার মঞ্জু কন্ট্রাক্টরের বাড়ির শাহজাহানের স্ত্রী।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সোলেমানের লোকজনের সঙ্গে শাহজাহান, তার ভাই ও পুত্রের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটলে স্বামী ও ছেলেকে বাঁচাতে রহিমা খাতুন এগিয়ে যায়।

এ সময় সোলেমান মেম্বার তাকে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের সদস্যরা রহিমা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রহিমা খাতুন চার ছেলে ও এক কন্যার জননী।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সোলেমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা নিয়ে আমাদের দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূ মাথা ঘুরে পড়ে যান। তিনি শারীরিকভাবে আগে থেকে অসুস্থ ছিলেন।

নিহতের স্বামী শাহজাহান বলেন, আমার ভাই শামসুল আলমকে নিয়ে আমার ভিটায় কাজ করার সময় সোলেমান ও তার সহযোগীরা আমাদের বাধা দেয়। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমার ছেলেকে ধরে নিয়ে যেতে চাইলে আমার স্ত্রী রহিমা খাতুন বাধা দেয়। পরে সোলেমান তাকে ধাক্কা দিলে আমার স্ত্রী মাটিতে পড়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, গৃহবধূ নিহতের ঘটনা শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X